1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বোয়ালমারীর মহামায়া ভান্ডার; ৬ ভাইয়ের যৌথ ব্যবসায় এক হাড়িতেই ত্রিশ জনের খাবার - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বোয়ালমারীর মহামায়া ভান্ডার; ৬ ভাইয়ের যৌথ ব্যবসায় এক হাড়িতেই ত্রিশ জনের খাবার

  • প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৮৩ বার শেয়ার হয়েছে

রিয়াজুল ইসলাম রিয়াজ,খুলনার খবর || সামাজিক অস্থিরতা, নৈতিকতার অবক্ষয়, পারিবারিক মেলবন্ধনের অভাবে যেখানে মানুষের সাথে মানুষের দ্বন্দ সংঘাত চরমে। অবিশ্বাস, স্বার্থপরতা ও অর্থের দম্ভে রক্তের সম্পর্কও যেখানে ঠুনকো, ঠিক তার বিপরীতে এখনও এক হাড়িতে রান্না, এক সাথে বসে ধোঁয়া ওঠা ভাত খাওয়া যেন এক অলীক কল্পনার গল্প।

শুধু এক হাড়িতে ভাত রান্নাই নয়, ব্যবসা বানিজ্যের খাতাও একই। এমন পারিবারিক বন্ধন নৈতিকাচারের দেখা মিলেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।

উপজেলার ঠাকুরপুর গ্রামের মৃত ষষ্ঠী চরণ পাল একজন দরিদ্র পাল ছিলেন। মাটির হাঁড়ি-পাতিল বানিয়ে মানুষের দ্বারে দ্বারে বিক্রি করে চলতো তার অভাবের সংসার। ষষ্ঠী পালের স্বপ্ন ছিল ছেলেদেরকে দিয়ে তিনি পালের কাজ করাবেন না। সেই ভাবনা থেকে ৫০ বছর আগে বোয়ালমারী বাজারে নিজের স্ত্রীর নামে গড়ে তোলেন মহামায়া ভান্ডার নামের একটি মুদির দোকান। শুরুতে ব্যবসা ভালো চলতো না। ১৯৯৭ সালে ১৪ এপ্রিল ষষ্ঠী পাল গত হন। মৃত্যুকালে তার ছেলেদের নির্দেশ দেন সারাজীবন একসঙ্গে থাকার।

পিতার দেখানো পথে আমৃত্যু একসাথে থাকতে চান ৬ ভাই। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ সংঘাত আর স্বার্থের ঠুনকো আঘাতে যৌথ পরিবার যেখানে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে পড়ছে, ঠিক সেই অস্থির সময়ে বোয়ালমারীর পাল পরিবার দেখালো কিভাবে রক্তের সম্পর্ককে এক ছাদের নিচে একই হাড়িতে আটকে রাখতে হয়।

টানা ৪২ বছর যাবত একছাতার নিচে চলছেন ছয় ভাই। বিশ্বাস, ভালোবাসা আর শ্রদ্ধা-প্রীতির সাথে সামাল দিছেন বাবার রেখে যাওয়া ব্যাবসা প্রতিষ্ঠান মহামায়া ভান্ডার। এ যেন অটুট মায়া ও বিশ্বাসের এক মহা মেলবন্ধনের নাম।

৬ ভাইয়ের মধ্যে বড় চার ভাই গোবিন্দ পাল, বিমল পাল, অমল পাল, পরিতোষ পাল সামাল দিছেন পিতা ষষ্ঠী চরণের ব্যবসা। ছোট দুই ভাই রাজধানী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও সবাই একসাথে রয়েছে।

৩০ সদস্যের পরিবারের সাংসারিক ব্যয় ছাড়াও  পড়ালেখা, চিকিৎসাসহ আনুষঙ্গিক সব খরচই চলে দোকানের আয় থেকে।

মৃৎশিল্প ছেড়ে ব্যবসায়ী এ পরিবার সামাজিক ভাবে খেয়েপড়ে ভালো আছে। আছে সামাজিক মর্যাদাও, ছেলে মেয়েরাও লেখাপড়া করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে। আর এ নিয়ে সন্তুষ্টও তারা।

একান্নবর্তী পরিবার ও ভ্রাতৃপ্রেমের এমন দৃষ্টান্ত প্রতিটি পরিবারে স্থাপন হলে দেশে দ্বন্দ্ব-সংহাত, ঘৃণা-বিদ্বেষের পরিবর্তে স্বর্গীয় শান্তি বিরাজ করতো বলে মনে করেন অনেকে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।