1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ভুল কীটনাশক বিক্রির কারনে তরমুজ চাষী সর্বস্বান্ত: ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ভুল কীটনাশক বিক্রির কারনে তরমুজ চাষী সর্বস্বান্ত: ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩৩৯ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ।।বাগেরহাটের চিতলমারী উপজেলার দলুয়াগুনী গ্রামে কীটনাশক বিক্রেতার ভুলেএক চাষী ৫ লক্ষ টাকার ক্ষতির স্বীকার হয়েছেন।

অভিযোগ উঠেছে ঐ গ্রামের লাইসেন্সধারী কীটনাশক বিক্রেতা মোঃ হাসান আলির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক লিখিত অভিযোগে ভুক্তভোগী জানান, ভুলবশতঃ পোকামাকড় নিধনকারী কীটনাশকের পরিবর্তে কীটনাশক বিক্রেতা ঘাস ও লতাপাতা নিধনকারী রিফিট প্রদান করেছেন, যার ফলে হাবিবুল্লাহ শেখ নামে ওই চাষীর ফলন্ত তরমুজ গাছ মারা পড়েছে।

হাবিবুল্লাহ শেখ জানান, তিনি ১ একর ২০ শতক জমিতে তরমুজ চাষ করেছেন এবং ইতোমধ্যে হারভেস্টের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছিলেন। গত সপ্তাহে কীটনাশক নিতে গিয়ে তিনি স্থানীয় কীটনাশক বিক্রেতা হাসান আলীর কাছে গিয়ে কৃত্রিম পোকামাকড় দমনের জন্য যথাযথ কীটনাশক চেয়েছিলেন। কিন্তু বিক্রেতা ভুলবশতঃ তাকে ঘাস ও লতাপাতা নিধনকারী কীটনাশক দিয়ে দেন।
হাবিবুল্লাহ বলেন, “আমি যখন এই রাসায়নিকটি ব্যবহার করলাম, তখন আমার তরমুজ গাছগুলো পুড়ে যেতে শুরু করে। কয়েক দিনের মধ্যে আমার সমস্ত গাছ মরে যায় এবং আমি হতাশ হয়ে পড়ি। এরপর কীটনাশক বিক্রেতাকে জানালে তিনি সিনজেন্টা কম্পানির অ্যামিস্টার টপ নামক একটি কীটনাশক দিয়ে বলেন এটা স্প্রে করলে সব ঠিক হয়ে যাবে। তার কথামতো আ্যামিস্টার নিয়ে জমিতে গেলে পার্শ্ববর্তী জমি ওয়ালা বোতলটি দেখে তাকে জানান এটার মেয়াদ ২০২৪ সালেই শেষ হয়ে গেছে। এরপর স্থানীয়দের সহায়তায় তিনি উপজেলা কৃষি অফিসে অভিযোগ করেন। হাবিবুল্লাহ শেখ বলেন, আমি আমার ক্ষতির ক্ষতিপূরণ চাই। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

স্থানীয় কৃষি অফিসের একটি সূত্র জানায়, হাবিবুল্লাহর ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে, যা তাঁর পরিবার ও অর্থনৈতিক অবস্থানের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।স্থানীয় একধীক কৃষক বলেন, এ ধরনের ঘটনা কৃষকদের জন্য বিপর্যয়কর। আমাদের উচিত সচেতন হওয়া এবং বিক্রেতাকে আইনের আওতায় আনা যাতে ভবিষ্যতে এমন মারাত্মক ঘটনা পুনরায় না ঘটে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।