1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ভৈবর নদীর কাস্টমঘাটে সুন্দরবন ট্যুরিস্ট জাহাজ ‘এমভি জিলান’ তলিয়ে গেছে - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ভৈবর নদীর কাস্টমঘাটে সুন্দরবন ট্যুরিস্ট জাহাজ ‘এমভি জিলান’ তলিয়ে গেছে

  • প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২০১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।রাতে ছিল অক্ষত, সকালে দেখা গেল একপাশে কাত হয়ে নদীতে ডুবে গেছে জাহাজ — মালিক হারুনার রশিদ বললেন, “নাশকতা নয়, আল্লাহর ইচ্ছা।”

খুলনার ভৈবর নদীর কাস্টমঘাট এলাকায় সুন্দরবনগামী টুরিস্ট জাহাজ ‘এমভি জিলান’ হঠাৎ করেই তলিয়ে গেছে। ০৭ অক্টোবর ২০২৫ সোমবার সকালে স্থানীয়রা দেখতে পান জাহাজটি একদিকে কাত হয়ে পানিতে ডুবে যাচ্ছে । পরে আশপাশের মানুষ ছুটে এসে জাহাজ থেকে যা পারছে মালামাল নামিয়ে আনার চেষ্টা করেন।

জাহাজটির মালিক হারুন অর রশিদ জানান,“কয়েক দিন আগে জাহাজের পিছনে প্রায় দুই কোটি টাকা খরচ করেছি। গতরাতেও জাহাজ দেখে গেছি—সব ঠিকঠাক ছিল। সকালে এসে দেখি ডুবে গেছে। আমি কাউকে সন্দেহ করছি না। এটা কোনো নাশকতা বা ষড়যন্ত্র মনে করি না। আল্লাহ চাইলে আমাকেও নিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি জাহাজটাই নিয়ে গেছেন। হয়তো এর মধ্যেই আমার জন্য মঙ্গল রয়েছে।”

তিনি আরও বলেন,“ইনশাআল্লাহ, আমি জাহাজটি উঠিয়ে আবার রিকভারি করব।”স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস বা পুলিশ উদ্ধারকাজে পৌঁছেনি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সুন্দরবন ভ্রমণকারীদের জন্য জনপ্রিয় এই জাহাজটি দীর্ঘদিন ধরে পর্যটনসেবা দিয়ে আসছিল। হঠাৎ করে ডুবে যাওয়ার ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।