1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মহানগর ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মহানগর ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬৪ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। খুলনাকে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ গড়ার প্রত্যয়ে কাজ করছে মহানগর ছাত্রশিবির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টায় নগরীর তা’লিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে মহানগর ছাত্রশিবির আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হয়।

বৃক্ষরোপণ অভিযান কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর শাখা আজকের এ আয়োজন করেছে। পাশাপাশি আমাদের প্রিয় শহর খুলনাকে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা মহানগর শাখার আওতাধীন সকল ক্যাম্পাস, থানা ও ওয়ার্ড সংগঠনের উদ্যোগে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক বিভাজক, পার্কসহ পতিত জমিতে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছি।

বক্তারা আরও বলেন, ছাত্রশিবিরের সকল জনশক্তিকে বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে ফলজ, বনজ ও ভেষজ ৩টি গাছপর চারা রোপণ এবং ২টি গাছের চারা উপহারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেক জনশক্তি নির্দেশনা মোতাবেক এ কর্মসূচিতে অংশগ্রহণ করছে। ছাত্রশিবিরের জনশক্তিদের পাশাপাশি নগরবাসীকেও বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান বক্তারা।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক হাফেজ ইউসুফ ইসলাহী।

মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে আয়োজনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, পাবলিক রিলেশন ও ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, পরিবেশ ও ফাউণ্ডেশন সম্পাদক সুলাইমান আবিদ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু প্রমুখ।

কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা উপহার প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।