1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত

  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।পিতার পক্ষে শিশুপুত্রের দোয়া ও ভোট প্রার্থনা। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য, জেলা আহবায়ক ও খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল এর পক্ষে তার শিশুপুত্র মুস্তাফা ইরফান চৌধুরী আজ ১০ ডিসেম্বর বুধবার বেলা ১২টায় নগরীর শেখপাড়া, কেডিএ এ্যাভিনিউ, ডালমিল এলাকাবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করে।

ইরফান নগরীর বসুপাড়াস্থ ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। খুলনা ২ আসনের মাথাল মার্কার প্রার্থীর পুত্র ইরফানের প্রচারাভিযানকালে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা সদস্য সচিব আসিফ ইকবাল চৌধুরী, শিক্ষক অনুপম সরকার, কবীর হোসেন, কাইয়ূম শরীফ জনি, সৈয়দ রাফসান জানি।এদিকে আজ ১০ ডিসেম্বর সন্ধ্যায় সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল নগরীর সাতরাস্তা, ময়লাপোতা এবং সংশ্লিষ্ট এলাকার ডায়াগনস্টিক-হাসপাতালগুলোতে ব্যাপক গণসংযোগ, মতবিনিময় ও প্রচারপত্র বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জেলা নেতৃবৃন্দ।

গণসংযোগ ও মতবিনিময়কালে খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী সোহেল বলেন, দুর্নীতি বাংলাদেশে দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে। রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে ধন সম্পদ বৃদ্ধির জন্য দুর্নীতিই নীতিতে পরিণত করা হয়েছে। বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে খেলাপী ঋণ অবারিত করা হয়েছে। দেশ থেকে বিদেশে অর্থ পাচার, বড় বড় চুরির মহোৎসব চলেছে। গণঅভ্যুত্থানের পর জনগণের ভেতর আশার সঞ্চার হয়েছিলো। অর্থ-সম্পদ লুণ্ঠনকারীদের বিচারের ব্যবস্থা করা হবে। পাচারকৃত সম্পদ ফেরত আনার ব্যবস্থা করা হবে। তবে সেই কাঙ্খিত অগ্রগতি সাধিত হয়নি।

তিনি বলেন, প্রশাসন, পুলিশ, ভ‚মি অফিস, কর অফিস, রাজস্ব বিভাগ, স্থনীয় সরকারসহ বেশকিছ সরকারী সংস্থায় দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে যা’ সর্বজনবিদিত। রাষ্ট্রীয় দুর্নীতির এই ব্যবস্থা ভাঙতে হবে। আর তার জন্য প্রয়োজন রাষ্ট্রের আমূল সংস্কার।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।