1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৮২ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও কিশোর গ্যাং নির্মূল এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, একটি সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে মতভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সোমবার সকালে রাজধানীর রূপনগর আরামবাগ মাঠে রূপনগর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ। আমিনুল হক বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন সঠিক তথ্য পাওয়া যায়, তেমনি অপপ্রচার ও মিথ্যাচারও দ্রুত ছড়িয়ে পড়ে। তাই সমাজের প্রতিটি মানুষকে সত্যের পক্ষে অবস্থান নিতে হবে এবং মিথ্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি বলেন, “একটি আদর্শ সমাজ গড়ে তুলতে সত্য ও ন্যায়ের পক্ষে থাকা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, সমাজে নৈতিক অবক্ষয়ের কারণে নানা ধরনের সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে। বিশেষ করে কিশোর গ্যাংয়ের বিস্তার উদ্বেগজনক। যেসব এলাকায় কিশোর গ্যাং সক্রিয় হয়ে উঠছে, সেসব এলাকা চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তরুণ সমাজকে অপরাধ ও বিপথগামিতা থেকে ফিরিয়ে আনতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, নতুন প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া ছাড়া বিকল্প নেই। সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে উল্লেখ করে তিনি বলেন, “সমাজে যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের শিকড় থেকে নির্মূল করতে হবে। মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।” আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূয়সী প্রশংসা করে আমিনুল হক বলেন, কোথাও বিশৃঙ্খলা বা মব সৃষ্টির চেষ্টা হলে সংশ্লিষ্ট বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে।

সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে তাদের এই তৎপরতা অব্যাহত রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।