1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার নিয়ে অমিতের প্রচারণা শুরু - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার নিয়ে অমিতের প্রচারণা শুরু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৯৬ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যশোর বাসীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান দায়িত্ব।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, যশোরকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। মাদক ও সন্ত্রাস নির্মূলে জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন,আমরা সবাই মিলে শুধু যশোর নয়, পুরো বাংলাদেশকে নিরাপদ করতে চাই, যাতে দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের সুযোগ না থাকে। তিনি আরও বলেন, যশোরে কোনো মাদক কারবারি বা সন্ত্রাসীর স্থান হবে না। এমনকি অপরাধী যদি তাঁর নিজ দলেরও হয়, তবুও বিএনপিতে তার জায়গা হবে না। ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাস কাউকে বিচার করার মানদণ্ড হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, অতীতে এসব বিষয়কে সামনে এনে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে যশোরকে নতুনভাবে গড়ে তুলতে চাই।অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভবিষ্যতে কেউ যদি জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ানোর চেষ্টা করে, তবে যশোরে তার কোনো স্থান হবে না।

এ সময় তিনি তাঁর প্রয়াত পিতা তরিকুল ইসলামের উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করে বলেন, বিএনপি যতবার সরকার গঠন করেছে, প্রতিবারই তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করেছেন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে যশোরের প্রতিটি খাতে জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতিতে বিশ্বাসী। পরে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সুজলপুর ঋষিপাড়ায় আরেকটি পথসভায় বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।