1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মানুষের জন্য ফাউন্ডেনের ইসিএসএপি প্রকল্প ও খুলনা অঞ্চলের সিএসও " এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মানুষের জন্য ফাউন্ডেনের ইসিএসএপি প্রকল্প ও খুলনা অঞ্চলের সিএসও ” এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

  • প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১০০ বার শেয়ার হয়েছে

খানআরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা)।।‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় মানুষের জন্য ফাউন্ডেশনের ইসিএসএপি প্রকল্পের আয়োজনে ও সহযোগিতায় ও খুলনা অঞ্চলের ১৩ টি সিভিল সোসাইটি অর্গানাইজেশন(সিএসও)’র যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ও নারী দিবস উপলক্ষে সাতক্ষীরার সুশিলন সংগীত গোষ্ঠীর পরিবেশনায় পট সংগীত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ই মার্চ) সকাল ১০ টায় বিভাগীয় কমিশনারের অফিস চত্বরে ,বিভাগীয় অডিটোরিয়াম সম্মেলন কক্ষে খুলনা বেতারের উপস্থাপিকা শামসাদ পারভিন এলিজার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশন,ঢাকা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুমা সুলতানা।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব, সিফাত মেহনাজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক, আবু সায়েদ মোঃ মনজুর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তর খুলনার পরিচালক,উপ-সচিব, অনিন্দিতা রায়, ইঞ্জিনিয়ার ড. পিয়েত্র মারিয়ানী, ডা: জোসেফ স্পানো, ডা: তানিয়া গারগারেল্লা।মূল প্রবন্ধ উপস্থাপন করেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনার অতিরিক্ত পরিচালক ড.খ.ম রেজাউল করিম। উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন দলিত,খুলনার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস, সম্প্রীতি এইড ফাউন্ডেশন সাতক্ষীরার নির্বাহী পরিচালক শোভারঞ্জন সিকদার, মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার,অতিরিক্ত দায়িত্ব, উপ-পরিচালক সুরাইয়া সিদ্দীক।

সফল নারীর গল্প কাহিনী শোনান সাতক্ষীরার অদম্য নারী রাইয়াতুল জান্নাত রিমি,মুক্তি ফাউন্ডেশনের মিতালী মন্ডল,দলিত ডিসিএইচডিও এর মনিরামপুরের অদম্য নারী রাঁধা রানী দাস সহ বিভিন্ন অঞ্চল থেকে সিএসও প্রতিনিধিগণ, আমাল ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার জাহিদুল ইসলাম,ইভেন্ট অর্গানাইজার দলিত সমীর কুমার পান্ডে,মুক্তি ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন, নিপীড়ন এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। বৈশ্বিক কর্মযজ্ঞে নারীর সমতায়ন এখন সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত।
প্রধান অতিথি তার বক্তব্যে আরোও বলেন, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধ, লিঙ্গ সমতা নিশ্চিত করা, এবং নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা করা। এটি শুধু নারী দিবস নয়, বরং মানবতার অগ্রযাত্রার প্রতীক। শিক্ষা, পরিবার ও কর্মক্ষেত্রে নারীর অবদানের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর দিন। প্রধান অতিথি সব নারীর প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে পবিত্র ধর্মগ্রন্থ থেকে কোরআন তিলাওয়াত করেন নুরনগর মডেল মসজিদের খতিব মুফতি উবায়দুল্লাহ, গীতা পাঠ করেন দিপ্তী রানী বিশ্বাস,বাইবেল পাঠ করেন সোমা সরকার।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।