1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মান্দায় ডাঃ টিপুর মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মান্দায় ডাঃ টিপুর মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৮৫৪ বার শেয়ার হয়েছে

আমজাদ হোসেন নওগাঁ।।নওগাঁ মান্দা উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে ডাঃ ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় সাবেক বিএনপির সহ-সভাপতি মরহুম মুনসুর মৃধার বাসভবনে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে দলীয় নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেন। এসময় সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মরহুম মুনসুর মৃধার হত্যাকারী ১নং আসামী আখ্যা দিয়ে বিচারের দাবী জানান।

প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, গত ২১শে অক্টোবর সন্ধ্যায় এশিয়ান টিভির অনুষ্ঠানে মান্দা উপজেলা বিএনপির সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেছেন তার বিরুদ্ধে দলীয় ৭টি মামলা রয়েছে। এছাড়াও ১টি হত্যা মামলা রয়েছে। এরকম মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ বলে নেতাকর্মীরা উল্লেখ করেছেন। দলের মনোনয়ন পেতে এশিয়ান টিভিতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন। যার প্রতিবাদে মান্দা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। সংবাদ সম্মেলনে বক্তরা, ডাঃ টিপুকে কুটক্তিকারী, মিথ্যাবাদী ও আওয়ামীগের সাথে আতাঁতকারী নেতার আখ্যা দিয়ে বহিঃস্কারের দাবী জানান। সেইসাথে দলীয় সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন নেতাকর্মীরা।

একইসাথে মান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম মুনসুর মৃধার হত্যাকারী আখ্যা দিয়ে সঠিক বিচারের দাবী জানিয়েছেন তার ছোট মেয়ে ফারজানা মৃধা। তিনি আরো জানান, বিগত সময়ে তিনি আওয়ামীলগের নেতাকর্মী ও এমপি মন্ত্রীর সুপারিশ নিয়ে হত্যা মামলা থেকে বেঁচে গেছেন। তিনি আমার বাবাকে হত্যা করেছেন। সঠিক তদন্তের মাধ্যমে ডাঃ টিপুকে আবারো আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হক নাজু, শামসুল ইসলাম টুকু, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সেলিম মোর্শেদ চৌধুরী, সাংগাঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, এ্যাড. কুমার বিশ্বজিৎ সরকার, দপ্তর সম্পাক আবুল কালাম আজাদ ও যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।