1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও ধারণ করায়! হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও ধারণ করায়! হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে

  • প্রকাশিত : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২০৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয়ে বিকেলে ফেসবুক লাইভ করেছিলেন। সেটিই যেন কাল হয়ে দাঁড়াল তার জন্য। রাত নামতেই সেই সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন (৩৮)। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ–এর গাজীপুর প্রতিনিধি ছিলেন এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন তুহিন। ঠিক সে সময়ই কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ এসে তাকে ঘিরে ধরে।

আত্মরক্ষার্থে তুহিন দৌঁড়ে পাশেই মসজিদ মার্কেটের দোতালায় তার অফিসের নিচে চায়ের দোকানে আশ্রয় নেয়। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। একপর্যায়ে প্রকাশ্যে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।জানা যায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে বিকেলে তুহিন চান্দনা চৌরাস্তার ফুটপাত ও দোকানপাট থেকে অব্যাহত চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি ফেসবুক লাইভে এসে কথা বলেন। এরপর সন্ধ্যার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে লিখেন— ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।’

ঘটনার বিষয়ে বাসন থানার ওসি শাহীন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম জানান, প্রকাশ্যে এই ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে এবং হত্যাকারী যারাই হোন তাদেরকে আইনের আওতায় আনা হবে।

সাংবাদিক হত্যার ঘটনায় গাজীপুরের গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন সহকর্মীরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।