1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় চুরি-ডাকাতি প্রতিরোধে স্থানীয়দের কাটছে নির্ঘুম রাত - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলায় চুরি-ডাকাতি প্রতিরোধে স্থানীয়দের কাটছে নির্ঘুম রাত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪১০ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
দেশের চলমান পরিস্থিতিতে চুরি-ডাকাতি প্রতিরোধে বাগেরহাটের মোংলার মিঠাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দওেরমেঠ এলাকায় চুরি-ডাকাতি ও মন্দিরে হামলার প্রতিরোধে স্থানীয় এলাকাবাসীর রাতভর নির্ঘুম।

বর্তমান পরিস্থিতে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যরা যখন ছিলোনা। তখন বিভিন্ন জায়গায় লুটপাট ও ডাকাতির মতো বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে বা গেছে। তবে কিছু সংখ্যক জায়গায় লুটপাঠ ও ডাকাতির খবর শুনে জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে বা হয়েছে। তাই কোনো – কোনো এলাকাতে ডাকাতি না হওয়া সত্বেও আতঙ্কগ্রস্থ হয়ে আছে সাধারণ মানুষ। তবে এ আতঙ্ক থেকে রেহাই পেতে স্ব-উদ্যোগেই গড়ে উঠছে নিরাপত্তা ব্যবস্থা।

এলাকাবাসীদের নিয়েই গড়ে তুলেছে নিরাপত্তা বাহিনী, আবার কোনো কোনো জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন গ্রুপ থেকেই গড়ে উঠছে স্বেচ্ছাসেবক দল। তারাই লাঠি-বাঁশি হাতে রাতভর পাহারা দিচ্ছেন।

বুধবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩’টায় সরজমিন ঘুরে দেখা যায়, অন্তত ১২’টি নিরাপত্তা দল রয়েছে। প্রত্যের দলে ১৫ থেকে ২০ জন সদস্য রয়েছে। এছাড়া তারা হাতে লাঠি ও বাঁশি নিয়ে ঘুরছেন।

এ বিষয় নিরাপত্তা দলের অন্যতম সদস্য ধীমান মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাড়ি এই এলাকায়। প্রত্যেক বাড়ি থেকে একজন করে নিয়ে আমরা এই নিরাপত্তা দল গঠন করেছি এবং রাতভর পাহারা দিচ্ছে বা দেবো। তবে এই এলাকায় গত ৯’দিনের মধ্যে কোথাও ডাকাতি হয়নি বা একটি ভ্যান গাড়ি চুরি হয়েছিলো তবে ভ্যান গাড়ি’সহ চোরকে আটক করছি।

এ বিষয়ে নিরাপত্ত দলের সদস্য অরুপ চৌধুরী’র কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এই উদ্যোক্ত একটি অগ্রীম সতর্কতা হিসেবে আমরা নিরাপত্তার জন্য আমাদের এলাকা’সহ আশপাশ এলাকায় টহল দিচ্ছি। শুধু আমাদের এলাকায় নয়, সকল এলাকায় এর থেকে বেশি নিরাপত্তা দল গঠন করা হয়েছে।

এ বিষয়ে নিরাপত্তা দলের অপুর্ব চৌধুরী,অনুপ মন্ডল ও লিটন মন্ডল এবং সুব্রত মন্ডল’সহ অনেক সদস্যরা বলেন, প্রত্যেকটি দোকানে কম করে হলেও ১ লাখ টাকার থেকেও বেশি টাকার মালামাল রয়েছে,বা প্রতিটি বাড়িতে অনেক কিছু রয়েছে তাই জান-মাল রক্ষাতে আমরা এই নিরাপত্তা দল গঠন করেছি। এবং আমরা এখানে প্রতিনিয়ত রান্না – বান্না করে আমাদের এই নিরাপত্তা দেওয়ার সদস্যরা মিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি বা সকলে একত্র হয়ে খাওয়া দাওয়া করছি।

এ বিষয়ে চটেরহাট পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন,আমাদের অনুপস্থিতিতে এই চলমান পরিস্থিতিতে প্রতিটি এলাকায়-এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় তাঁরা একত্রিত হয়ে দায়িত্ব পালন করছেন, এটি একটি ভালো উদ্যোগ আমরা এলাকাবাসীদে প্রতি অনেক কৃতজ্ঞ প্রকাশ করছি।এছাড়া চলমান পরিস্থিতে শান্তি শৃঙ্খলা রক্ষায় বা তাদের জান-মাল রক্ষাতে আমাদের আপাতত কার্যক্রম শুরু করা হয়েছে।

এ বিষয়ে তিনি আরও বলেন,একটি সুন্দর দেশ গঠনের লক্ষ্যে আমরা তাদের কে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। এই চলমান পরিস্থিতিতে কোথাও কোনো
লুটপাট ও ডাকাতির মতো অপরাধ কর্মকাণ্ডের খবর পাওয়া যায় বা কেউ ঘটায় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে ইনশাল্লাহ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।