1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত -২ - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত -২

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২২৫ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||বাগেরহাটের মোংলায় পূর্ব বিরোধের জেরে এক ইউপি সদস্য ও তার ভাইপোর ওপর লোহার রড ও হাতুড়ি নিয়ে হামলার অভিযোগ উঠেছে। হামলায় দুজন আহত হয়েছেন। এ ঘটনায় মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী প্রণব কুমার মজুমদার (৪৮) মিঠাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও একজন শিক্ষক। তিনি মোংলা উপজেলার খাসেরডাঙ্গা এলাকার মৃত ধীরেন্দ্র নাথ মজুমদারের ছেলে।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, সোমবার (১১ মে ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে তিনি তার ভাইপো ইমরান খানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে গোয়ালীর মেঠ এলাকায় মিঠাখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রিজের পাশে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একদল লোক তাদের পথরোধ করে হামলা চালায়।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, অভিযুক্তরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তারা মোটরসাইকেল থেকে পড়ে যান। হামলায় প্রণব কুমার শরীরের বিভিন্ন স্থানে জখম হন এবং ইমরান খানের বাম পায়ে রক্তাক্ত আঘাত লাগে। একপর্যায়ে মাথায় হাতুড়ির আঘাত ঠেকাতে গেলে ইমরানের বাম হাতের আঙুল ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় হামলাকারীরা প্রণব কুমারের পকেটে থাকা ৬ হাজার ৭০০ টাকা ও একটি স্যামসাং স্মার্টফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগীরা জানান, পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।