1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় বিজয়া দশমীতে বাংলাদেশ নৌবাহিনীর কড়া নিরাপত্তা - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলায় বিজয়া দশমীতে বাংলাদেশ নৌবাহিনীর কড়া নিরাপত্তা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৭০ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি।।বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনী,মোংলা থানা পুলিশ, কোস্ট গার্ড, ফায়ারসার্ভিস ও আনসার বাহিনীর সমন্বয়ে বিজয়া দশমী শারদীয় দুর্গোৎসব কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) বাংলাদেশ নৌবাহিনী, ফায়ারসার্ভিস ও মোংলা থানা পুলিশের যৌথ উদ্যেগে এ নিরাপত্তা নিশ্চিত করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি পূজা মণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিল বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টহল দল।

মোংলা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে পূজা-অর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেবী বিসর্জনকে ঘিরে হাজারো ভক্ত সমবেত হন। যাতে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হয়, সেই লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি পুলিশ, কোস্ট গার্ড, আনসার, ও ফায়ারসার্ভিস’সহ স্থানীয় প্রশাসন একযোগে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে।

মোংলার গুরুত্বপূর্ণ নদীপথ ও সড়কগুলোতে নৌবাহিনীর কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি মণ্ডপগুলোর প্রবেশ পথে নিরাপত্তা চৌকি বসানো হয় এবং সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হয়।

স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, নৌবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ভক্তরা নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে পূজা ও বিজয়া দশমীর সকল কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন।

মোংলা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা প্রদান করেছে। নৌবাহিনীর টহল কার্যক্রম বিজয়া দশমীর বিসর্জন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত ছিল।

বিজয়া দশমীর দিনে দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তরা আবেগঘন পরিবেশে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাক-ঢোলের তালে তালে মায়ের বিদায় দেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।