মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২১ তম রমজানে মোরেলগঞ্জ পৌরসভার ১৫০ টি গরীব দুস্ত ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহাস্পতিবার ( ১১ মার্চ) বিকেলে পৌরসভার গরীব দুস্ত ও অসহায় মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন,আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের অভিভাবক তার জন্য এবং আমার পিতা মরহুম কাসেম আলী হাওলাদের জন্য দোয়া চাই।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর সহধর্মিণী মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দলের বর্তমান চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।