1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে আঢ়জুড়ি ইউনিয়নে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন। - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে আঢ়জুড়ি ইউনিয়নে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন।

  • প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৯ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।মোল্লাহাটে একটি সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার আটজুড়ী ইউনিয়নের দত্তডাঙ্গা গ্রামের আশ্রম এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও ১ নং ওয়ার্ডের সকল স্থানীয় সাধারণ মানুষ অংশ নেয়।মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, আমরা সংখ্যালঘু, ৫ আগস্টের পর থেকে আমাদের জমি দখল সহ নানা ধরনের অত্যাচার নির্যাতন চলছে।

তারই ধারাবাহিকতায় গতকাল ৭ ডিসেম্বর সকাল ৯ টায় আজাদ খান, জাকির শিকদার, রুবেল শিকদারগং তাদের পৈত্রিক জমি থেকে গাছ কেটে নেয়ার চেষ্টা করলে ভুক্তভোগী পঙ্কজ মন্ডল (৭০)ও তার স্ত্রী বাসন্তী মন্ডল (৬২) বাধা দিতে গেলে পঙ্কজ মন্ডলকে গাছের সাথে বেঁধে এবং তার স্ত্রীকে কুড়াল দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এসময় তাদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

ভুক্তভোগী পঙ্কজ মন্ডল জানান, তাদের পূর্বপুরুষদের ভোগদখলকৃত কাহালপুর মৌজার ৪৩৬৫ নং দাগের রেকর্ডিয় জমি দীর্ঘদিন ধরে আত্মসাতের অপচেষ্টা করছে কোদালিয়া ইউনিয়নের জাকির শিকদার, রুবেল শিকদার, আজাদ খান গং।পরিবারটি অভিযোগ করে বলেন, গত ৫ আগষ্ট ২০২৪ রাত ৩ টায় জাকির শিকদার বাহিনীর ৪০-৫০ জন লোক তাদের জমি দখলে করে এবং পঙ্কজ মন্ডলের বাড়ি থেকে সংসারিক জিনিসপত্র লুট করে নেয়। এরপর ভুক্তভোগীর বাড়ির পূর্বপাশে পুর্বে তৈরিকৃত একটি একচালা টিনের ঘর বসিয়ে দখলে নেয়। তাদের ‘মালাউন’ বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তারা বলেন, এই জমি এখন থেকে আমাদের। এই বিষয়ে কোন কথা বল্লে প্রান‌নাশের হুমকি দেয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী আটজুড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি দুলাল মিয়া ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর মোল্লা সহ শতাধিক স্থানীয় বাসিন্দারা বলেন, অভিযুক্ত ব্যক্তিরা সন্ত্রাসী ও দাঙ্গাবাজ লোকজন, ৫ আগষ্টের পর তারা জোর পুর্বক পঙ্কজ মন্ডল ও পিযুষ মন্ডলের বাড়ি দখল করে তাদের উপর অমানুষিক অত্যাচার নির্যাতন করে আসছে।

এবিষয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হয়েছে। তবে অভিযুক্তরা কোন শালিস মানতে নারাজ। এর আগেও পঙ্কজের পরিবারের উপর হামলা ও দখলের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ ও মোল্লাহাট থানা সহ বাংলাদেশ সেনাবাহিনী শালিস বৈঠক করেন। কিন্তু তাদের শালিস না‌ মেনে জোরপূর্বক দখল ও তাদের উপর নির্যাতন অব্যাহত রেখেছে।

বক্তারা মানববন্ধনের মাধ্যমে প্রসাশনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং এই ভুমি দস্যুর হাত থেকে সংখ্যালঘু পরিবারকে রক্ষা করা সহ অত্র এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রসাশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।