1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে এমপি মনোনীত প্রার্থী মোল্লা মজিবর রহমান শামীমের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে এমপি মনোনীত প্রার্থী মোল্লা মজিবর রহমান শামীমের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা

  • প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৮৬ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত এমপি প্রার্থী মোল্লা মজিবর রহমান শামীমের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় মোল্লা মজিবর রহমান শামীম সাংবাদিকদের সাথে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তার রাজনৈতিক আদর্শ এবং নির্বাচনী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে ন্যায় ও সততার ওপর ভিত্তি করে রাজনীতি পরিচালনা করতেই আমি আসছি। আমি বিশ্বাস করি, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা সমাজব্যবস্থা দেশকে এগিয়ে নেবে।তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। শামীম বলেন, আমাদের লক্ষ্য হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এবং তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা।

স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যার কথা তুলে ধরেন, যেগুলো তারা স্থানীয় পর্যায়ে দেখছেন। তারা নিশ্চিত করেন যে, সাংবাদিকদের কাজ হলো জনগণের পক্ষে সাধারণ মানুষের বিষয়গুলোকে তুলে ধরা।সভা শেষে মোল্লা মজিবর রহমান শামীম গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন এবং ধন্যবাদ জানান।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট উপজেলার সভাপতি মাওলানা নিজামুদ্দিন। যুব আন্দোলনের সভাপতি শেখ সোহেল আহমেদ সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ-সভাপতি মুফতি জাকির আশরাফি, হাফেজ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ আবুল বাশার, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ফকির নুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এস এম বাদলসহ মোল্লাহাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।