1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে কোদালিয়া ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে কোদালিয়া ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩৫৭ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপি’র এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) কোদালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম। বক্তৃতায় তিনি বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু তাদের দোসররা রয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে স্বৈরাচারের দোসরা সারা দেশে লকডাউন নামক জ্বালাও পোড়াও আন্দোলনে নেমেছে। এদের প্রতিহত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু ও ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম।

প্রধান বক্তা মোল্লাহাট উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান বলেন, আমরা যদি একসাথে জোটবদ্ধ হই, তাহলে কোন শক্তিই আমাদের আটকে রাখতে পারবে না। চলমান সংকট মোকাবেলায় আমাদের শক্তিশালীভাবে প্রস্তুত থাকতে হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ তার বক্তব্যে বলেন, একটি দল ইসলামকে পুঁজি করে জান্নাতের টিকিট বিক্রি করছে, এই টিকিট নিয়ে যদি জান্নাতে যাওয়া যায় তবে এই দলকে সবার আগে ভোট দিব আমি।

সভায় সভাপতিত্ব করেন ৬ নং কোদালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিএম নিজামুদ্দীন মিকু, সভার সমাপ্তিতে বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে জনগণের দল, এবারের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। সঞ্চালনা করেন ৬ নং কোদালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত মোল্লা।

ইউনিয়ন ভিত্তিক এ জনসভায় স্থানীয় ছাত্র-যুবক ও সাধারণ জনগণের মধ্য থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। সভার শেষে নেতৃবৃন্দ উপস্থিত সকলের প্রতি তাদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে সচেতন হতে বলেন।

উল্লেখ্য, বিএনপির বর্তমান কার্যক্রমের আওতায় এ ধরনের জনসভা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে, যা আগামী নির্বাচনে দলের শক্তি বাড়ানোর লক্ষ্যে একটি রাজনৈতিক কৌশল।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।