1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে চিত্রা নদী থেকে সরকারি খাল উদ্ধারে স্থানীয় জনতার বিক্ষোভ - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে চিত্রা নদী থেকে সরকারি খাল উদ্ধারে স্থানীয় জনতার বিক্ষোভ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫৬ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম  রিয়াজ বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে ৪ নং কুলিয়া ই উনিয়নের নতুন ঘোষগাতী চিত্রা নদী শাখা হিসাবে সরকারি ফকিরবাড়ি নামক খালের জমি উদ্ধারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয় জনতা।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার নতুন ঘোষগাতী গ্রামে স্থানীয় বাসিন্দারা এ বিক্ষোভ প্রদর্শন করে।  বিক্ষুব্ধ জনতা অভিযোগ করেন যে, এলাকার একজন অসাধু ব্যক্তি দেলোয়ার হোসেন মাটি ভরাট করে খালটির জমি দখল ও জালিয়াতির মাধ্যমে বিআরএস জরিপে নিজের নামে খালের জমি রেকর্ড করে নিয়ে জনগনের চলাচলের পথরোধ এবং খাল দখলের পাঁয়তারা করছে যা এলাকার পরিবেশ এবং জলাভূমির ক্ষতি করছে।স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান, রব মোল্লা, আব্দুর সবুর মোল্লা, সালাম শেখ, মোহাম্মদ আলী ফকির, সহ বিক্ষোভকারীরা দাবি করেন, ১৯৩০ সনের সিএস এবং ১৯৬২ সনের এসএ জরিপে এটি খাল ছিল। চিত্রা নদী থেকে ফকির বাড়ী খালটি বিশ্বরোড হয়ে গোদাড়া নদীর সাথে যুক্ত ছিল।

পরবর্তীতে খালটির কিছু জমি স্থানীয় দেলোয়ার হোসেন নামক এক ব্যক্তি সুকৌশলে নিজের নামে রেকর্ড করে নেয় এবং একটু একটু করে মাটি ভরাট করে নিজের দখলে নিয়ে নিয়েছে।তারা আরো বলেন, এই খালটি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সঠিকভাবে ব্যবহারের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। এসময় বিক্ষুব্ধ জনতা ‘খালের জমি আমাদের, দখলদারদের কোন স্থান নেই’ বলে স্লোগান দেন।বিক্ষোভকারীরা আরো জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে । প্রশাসনের প্রতি কঠোর বার্তা দিয়ে তারা বলেন, তাদের দাবি অগ্রাহ্য করা হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এই বিক্ষোভ মোল্লাহাটের পরিবেশগত সুরক্ষা এবং স্থানীয় জনগণের অধিকার রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, খাল দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।