1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে জাতীয় ‘কন্যাশিশুর অধিকার’ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে জাতীয় ‘কন্যাশিশুর অধিকার’ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৯৮ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি এই প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় দিবসটির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা শদরের গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করে, যাতে ‘কন্যাশিশুর অধিকার’ বিষয়ক নানান স্লোগান লেখা ছিল। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি বলেন, কন্যাশিশুদের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরা অত্যন্ত জরুরি। তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সহায়তা করতে হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অফিসার- শিউলি খাতুন, উপজেলা পরিসংখ্যান অফিসার- হায়দার আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা- সুধান কুমার রায়, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা – জান্নাতী খাতুন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা- যুথিকা বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী – আবুল কালাম আজাদ, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সাংবাদিক রায়হান শেখসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সভায় বক্তারা কন্যাশিশুদের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকার ও সমাজের প্রতিটি সদস্যের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
উপস্থিত সকলে মিলে কন্যাশিশুদের স্বপ্ন ও তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।