1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে আসলাম নামক এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে আসলাম নামক এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৫ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে আসলাম নামক এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

সোমবার (৮ ডিসেম্বর) উপজেলার কাহালপুর জোড়া বিট নামক এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের উপর ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আসলাম মিয়া কাহালপুর গ্রামের মৃত গেন্দু মিয়ার ছেলে।অভিযোগ উঠেছে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নাহিন ডায়াগনস্টিক সেন্টার এর স্বত্বাধিকারী নাহিনের বিরুদ্ধে।

ঘটনার বরাত দিয়ে ভুক্তভোগী আসলাম জানায়, দীর্ঘদিন যাবত ফ্যাসিস্ট সরকারের মহিলা মেম্বার নাহিনের সহিত আমার পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছে। এ সংক্রান্ত বিরোধের জেরে আদালতে মামলা চলমান রয়েছে। এর জের আমাকে হত্যার উদ্দেশ্যে নাহিন ছুরিকাঘাত করেছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার দিন কাহালপুর নিবাসী জনৈক নান্টু মিয়া মুঠো ফোনে কল করে কাহালপুর বিশ্বরোড সংলগ্ন একটি চায়ের দোকানে যেতে বলেন, সেখানে আগেথেকেই নাহিন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কথোপকথনের এক পর্যায়ে আসলাম ঐ আলোচনা ছেঁড়ে উঠে যায়।
আসলাম মিয়া রওনা হয়ে জোড়া বিট থেকে ১শ গজ সামনে পৌঁছালে নাহিন দৌড়ে গিয়ে তার পথ রোধ করে এবং তার হাতে থাকা সেভেনে গিয়ার ছুরি দ্বারা তাকে আঘাত করে দ্রুত ঘটনাস্থলে ত্যাগ করে। ছুরির আঘাতে আসলামের বুকে গভীর ক্ষত হয়।
আসলাম মাটিতে লুটিয়ে পড়ে ডাক চিৎকার করলে পথচারী ও এলাকাবাসী তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে নাহিন আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি এ ঘটনা অস্বীকার করেন, তিনি বলেন তাকে মামলায় ফাঁসানোর জন্য মিথ্যা গল্প সাজানো হয়েছে।এ বিষয়ে মোল্লাহাট থানার ডিউটি অফিসার এস আই সম্পা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাদীপক্ষ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছে, মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।