1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে মাকে হত্যার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী ছেলে-বৌয়ের বিরুদ্ধে - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে মাকে হত্যার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী ছেলে-বৌয়ের বিরুদ্ধে

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১০৯১ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আস্থাইল গ্রামে মাকে হত্যার চেষ্টা, বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক মাদক ব্যবসায়ী ছেলে কালু কাজি ও তার স্ত্রী এসমোতারার বিরুদ্ধে। ওই ঘটনায় ভুক্তভোগী মা আবেজান (৭০) ও তার দুই মেয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী আবেজান জানান, তার ছেলে ও পুত্রবধূ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মা হিসেবে তিনি এই অনৈতিক কাজের প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ১০ অক্টোবর ভোরে ফজরের আজানের পর তারা জানালা ও দরজা কেটে ঘরে প্রবেশ করে আলমারি ও ট্রাঙ্ক ভেঙে মূল্যবান জিনিসপত্র লুট করে এবং তাকে হত্যার চেষ্টা চালায়।

তিনি আরও জানান, “পুত্রবধূ আমাকে মারধর ও টানাহেঁচড়া করে। আমি প্রাণে বেঁচে আছি ভাগ্যক্রমে।”এ ঘটনায় আবেজানের মেয়ে ঝর্না বেগম বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এরপর থেকেই হুমকি আরও বেড়েছে বলে দাবি করেন তিনি। ঝর্না বলেন, “আমি ঢাকায় থাকি, প্রতিদিন ভয়ে থাকি। আমার ছোট ভাই ও তার স্ত্রী শুধু মাকে নয়, আমার বোন পান্নাকেও হত্যার হুমকি দিচ্ছে।”

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মো. ফজলুল হক বলেন, “অভিযোগটি তদন্তাধীন। প্রাথমিকভাবে বিষয়টি গুরুতর মনে হয়েছে। তদন্তে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, কালু কাজি ও তার স্ত্রী এসমোতারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত এবং তাদের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। তারা দাবি করেন, “মাদক বিক্রির মাধ্যমে ওরা এলাকায় যুবসমাজকে নষ্ট করছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি ঘটবে।”

বর্তমানে আবেজান ও তার দুই মেয়ে প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।চলমান ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।