1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে রেনজিনা আহমেদ প্রিয়াংকে নিয়ে মিথ্যা অপপ্রচার প্রতিবাদ সমাবেশ - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে রেনজিনা আহমেদ প্রিয়াংকে নিয়ে মিথ্যা অপপ্রচার প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১১৭ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক রেনজিনা আহমেদ প্রিয়াংকে নিয়ে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার’-এর প্রতিবাদে উপজেলা মহিলা দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে উপজেলার মোল্লারকুল ও উদয়পুর এলাকায় পৃথকভাবে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন এবং অপপ্রচারের তীব্র নিন্দা জানান।বক্তারা অভিযোগ করেন, বাগেরহাট জেলা মহিলা দলের নেত্রী সাহিদা আক্তার কর্তৃক মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেনজিনা আহমেদ প্রিয়াংকে জড়িয়ে সংবাদ সম্মেলন সহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে।

তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে রেনজিনা আহমেদ প্রিয়াংকা দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং দলকে সুসংগঠিত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে তার গণসংযোগ ও প্রচারণা ছিল দৃষ্টান্তমূলক। তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রতিবাদ সমাবেশ শেষে নেতাকর্মীরা অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।