1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন এর ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে  - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন এর ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।নানা জল্পনা কল্পনার অবসান শেষে বাগেরহাটের মোল্লাহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে উৎসবমুখর সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশে অনুষ্ঠিত নির্বাচনের অংশ হিসেবে মোল্লাহাট উপজেলার ৪৬টি ভোটকেন্দ্রে ভোটাররা সকাল সাড়ে ৭টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে বিএনপি, জামায়াত সহ মোট ৬টি রাজনৈতিক দল ও ২জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।সকাল থেকে কেন্দ্র গুলোতে ভোট দেওয়ার জন্য নারী-পুরুষ, দুই শ্রেণীর মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। তবে সকাল থেকে নারী এবং দুপুরের পর থেকে পুরুষ ভোটারদের উপস্থিতি লক্ষ করা যায়। স্থানীয়দের মধ্যে ভোট দেওয়ার জন্য ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এবারের নির্বাচনে ভোট গ্রহণের প্রক্রিয়া সুষ্ঠু ও অবাধ ছিল। পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী এবং নির্বাচনী কর্মকর্তাদের কঠোর তত্ত্বাবধানে নির্বাচনী কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। তবে ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের ভোটগণনা কক্ষে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়। সাংবাদিকদের নির্বাচনী আচরণবিধিতে ভোট কক্ষে প্রবেশ করে ছবি তোলার অনুমতি থাকলেও অজানা কারনে ভোটগণনার সময় সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হয়।

এ নির্বাচনে রাজনৈতিক উত্তেজনা ছিল শূন্যের কোঠায়। সাধারন ভোটারগন নির্বিঘ্নে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।
ভোটদানের পর তরুণ ও প্রবীণ ভোটারগন নিজেদের ভোটের প্রতি গর্ব অনুভব করতে দেখা যায়।

নির্বাচনের পর প্রার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে কেন্দ্রগুলোতে পরিদর্শনে আসেন। নির্বাচনের ফলাফল ঘোষণা হতে এখনো কয়েক ঘণ্টা বাকি। ফলাফল প্রকাশের প্রতিক্ষায় রয়েছে সমগ্র বাংলা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।