1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে নিশ্চিত করতে সচেতনতামূলক সংবাদ সম্মেলন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে নিশ্চিত করতে সচেতনতামূলক সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫০ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে শিশু অধিকার প্রতিষ্ঠায় অনলাইন যৌন নির্যাতন ও শোষণমুক্ত পরিবেশ গড়ার আহবানে  ইনসিডিন বাংলাদেশ (INCIDIN BANGLADESH) এর প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার সংগঠনটির মোল্লাহাট প্রকল্প কার্যালয়ে এ সচেতনতামূলক সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে শিশুদের শিক্ষা, জ্ঞান অর্জন ও সামাজিক সুযোগ সুবিধা সৃষ্টি হলেও পাশাপাশি অনলাইন জুয়া, যৌন নির্যাতন, সাইবার বুলিং,  ব্যক্তিগত তথ্য ছবি,  ভিডিওর অপব্যবহারের মত ঝুকি ও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

শিশুদের অনলাইন যৌন নির্যাতন ও শোষণ (ওএসএইসি) প্রতিরোধ এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সরকার, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক, গণমাধ্যম ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশ।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও টেরে ডেস হোমস নেদারল্যান্ডসের কারিগরি সহায়তায় ইনসিডিন বাংলাদেশ বাগেরহাট জেলা ও মোল্লাহাট উপজেলায় ২০২৫ সালের মার্চ থেকে ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ‘স্পিক আপ!’ প্রকল্প বাস্তবায়ন করছে।

সংবাদ সম্মেলনে এ পরিস্থিতি মোকাবিলায় শিশুদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল সাক্ষরতা উন্নয়ন, অভিভাবক ও শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। শিশুদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে সব পক্ষের সম্মিলিত উদ্যোগই হতে পারে সবচেয়ে কার্যকর পথ।

সংবাদ সম্মেলনে উন্নয়নের মাঝে উপস্থিত ছিলেন ইনসিডিন বাংলাদেশ এর প্রকল্প সমস্বয়ক, রাফিউল আলী, প্রকল্প কর্মকর্তা মোঃ মঈন খান ও কল্যাণী চাকমা, কমিউনিটি অর্গানাইজার সৈয়দ মারুফুল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার, রেখা পারভীন শিশু প্রতিনিধি আরেফিন সরদার ও নাফিসা ইয়াসমিন প্রমূখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।