1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও একজন পথচারী নিহত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও একজন পথচারী নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২২১ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ,(ষ্টাফ রিপোর্টার) || বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও একজন পথচারী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা একজন আরোহী আহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের চাঁদেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোল্লাহাট উপজেলার আগাকেন্দুয়া এলাকার মৃত কালাচাদ বৈদ্য’র ছেলে রাজেশ্বর বৈদ্য (৬৫) এবং বরগুনার বামনার সদিপুর শিকদার বাড়ীর মৃত দুলাল শিকদারের ছেলে মো: সাইদুল ইসলাম (৩০)। এসময় আহত হয়েছেন চুয়াডাঙ্গা এলাকার আইয়ুব আলীর ছেলে মাহবুব হোসেন (২৮)।

পুলিশ জানায়, সোমবার (২৮ জুলাই) স্থানীয় আগাকেন্দুয়া এলাকার মৎস্যচাষী পথচারী রাজেশ্বর বৈদ্য মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে দুই আরোহীসহ পথচারী রাজেশ্বর বৈদ্য সড়কে পড়ে যায়। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ঘটানাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী মো: সাইদুল ইসলামকে মৃত বলে ঘোষনা করেন। এসময় পথচারী রাজেশ্বর বৈদ্যকে উন্নত চিকিৎসাার জন্য এ্যাম্বুল্যান্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার তিনি মারা যান। এদিকে দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী মাহবুব হোসেনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, মোটরসাইকেল আরোহী দুজন পৃথক দুটি কোম্পানীতে কর্মরত ছিলেন। তারা দুজনই বরিশাল থাকতেন। এদিন তারা বরিশাল থেকে খুলনা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।