1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে সামাজিক যোগাযোগমাধ্যমের স্ট্যাটাসকে কেন্দ্র করে এরশাদ সরদার  আহত। - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে সামাজিক যোগাযোগমাধ্যমের স্ট্যাটাসকে কেন্দ্র করে এরশাদ সরদার  আহত।

  • প্রকাশিত : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে পুর্বশত্রুতা ও ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গাওলা ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সোহেল ফিলিং স্টেশনের ভেতরে ঘটনাটি ঘটে।

আহত এরশাদ সরদার (৪০) গাওলা ইউনিয়নের শুড়িগাতি গ্রামের সাহেব আলী সরদাররের ছেলে।অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার জানান, জমি সংক্রান্ত বিষয়ে পুর্ব শত্রুতা ও ফেসবুকে হুমকি দেয়ার প্রতিবাদ করায় এরশাদের উপর হামলার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীর মা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাছ‌ বিক্রির  টাকা দিয়ে আড়তে যাওয়ার পথে সোহেল ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পুর্ব পরিকল্পনা অনুযায়ী আগেথেকেই ওঁৎ পেতে থাকা রেজাউল শেখ, দুলাল শেখ, লিটন শেখ, গোলাম শেখ, মুরাদ শেখ, ফারুক শেখ, জজরুল শেখ সহ ৮-১০ জন তাকে ধরে নিয়ে সোহেল ফিলিং স্টেশনের সামনে নিয়ে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি,লোহার রড, চেন ইত্যাদি দিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে।

এতে তার ডান হাত, মাথা ও বা পায়ের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় নিলা ফুলা জখম হয়। এক পর্যায়ে হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করলে পথচারী ও এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রমজান কাজী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।

ভুক্তভোগীর পরিবারকে অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।