1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৩ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।।সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে কেশবপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে কেশবপুর উপজেলা পরিষদের সভাকক্ষে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এফসিডিও’র অর্থায়নে এবং The Hunger Project Bangladesh-এর এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি রক্ষা ও আসন্ন স্থানীয় নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয় এবং পিএফজির স্ব-মূল্যায়ন করা হয়।

শুক্রবার (২৪ জুলাই-২৬) বিকেলে উপজেলার পিস অ্যাম্বাসেডর ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন -এর সভাপতিত্বে এবং সমন্বয়কারী মুনছুর আলী -এর সঞ্চালনায় সভায় স্থানীয় প্রেক্ষাপট বিশ্লেষণ, পূর্ববর্তী সভার সিদ্ধান্ত পাঠ ও অর্জনসমূহ উপস্থাপন করেন। এরপর পিএফজির স্ব-মূল্যায়ন চেকলিষ্টের মাধ্যমে স্কোরিং করা হয় এবং উন্নয়নের দিক সমূহ চিহ্নিত করা হয়।
এছাড়া বক্তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান এবং বিএনপির সহ-সভাপতি কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা বলেন, আজকের এই স্ব- মূল্যায়নের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা কোথায় অবস্থান করতে পারছি তাই আগামিতে আমাদের লক্ষ্য হবে সমগ্র উপজেলায় শান্তির বার্তা ছড়িয়ে দিতে কাজ করা। ইউপি সদস্য নাজমা সুলতানা দত্তকাঠিতে সহিংসতার বিষয় তুলে ধরেন এবং সমাধান করার জন্য আহ্বান জানান। ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আজিজ স্থানীয় সহিংসতার বিষয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং নেতৃস্থানীয় ব্যাক্তিদের নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে মত প্রকাশ করবেন। বাংলাদেশ দলিত পরিষদের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল দাস ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা সভা আয়োজনের আহ্বান জানান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, আলআরাফা জামে মসজিদের খতিব ও ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা হাফিজুর রহমান, সিএসও কোয়ালিশনের সভাপতি ও পিস অ্যাম্বাসেডর সুফিয়া পারভীন শিখা, পিএফজির সদস্য ও রাজনগর-বাকাবর্শি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পিস অ্যাম্বাসেডর সুপ্রভাত কুমার বসু, সিনিয়র সাংবাদিক পরেশ দেবনাথ সহ রাজনৈতিক ও সুশিল সমাজের প্রতিনিধি।সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন বলেন, “পিএফজির যে স্ব-মূল্যায়ন হলো তা অত্যন্ত গুরুত্বপূর্ন ছিলো।

আামাদের যাকিছু অর্জিত হয়েছে আর যাকিছু ঘাটতি আছে তার জন্য প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। সভায় স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।