1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরের চৌগাছায় ছাত্রশিবির নেতাদের গুলি কনস্টেবল সাজ্জাদুর রহমান কারাগারে - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরের চৌগাছায় ছাত্রশিবির নেতাদের গুলি কনস্টেবল সাজ্জাদুর রহমান কারাগারে

  • প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১১ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ইসলামী ছাত্র শিবিরের দুই নেতাকে গুলি করার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় কনস্টেবল সাজ্জাদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সাজ্জাদুরকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। শুনানি শেষে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, এর আগের দিন (৯সেপ্টেম্বর) একই মামলায় চৌগাছা থানার তৎকালীন ইন্সপেক্টর মো. আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গ্রেপ্তার হওয়া দুজনই ২০১৬ সালে যশোর চৌগাছা থানায় কর্মরত ছিলেন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে মোটরসাইকেলে যাওয়ার পথে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে আটক করা হয়। প্রথমে তাদের থানায়, পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর আদালতে হাজির করার কথা থাকলেও চুক্তি ভঙ্গ করে আগের রাতেই চোখ বেঁধে তাদের অন্যত্র নিয়ে যাওয়া হয়। সেখানে হাঁটুতে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়।পরদিন আদালতে হাজির করে বলা হয়, তারা ‘বন্দুকযুদ্ধে’ আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত দুই ছাত্রশিবির নেতারই পা কেটে ফেলতে হয়।প্রসিকিউটর তামিমের মতে, এটি ছিল রাজনৈতিক বিরোধীদের ওপর সুপরিকল্পিত নির্যাতনের অংশ। তিনি বলেন, সেই সময় বাংলাদেশে নানা জায়গায় এ ধরনের ঘটনা ঘটতকারও হাঁটুতে, কারও হাতে গুলি করে আজীবনের জন্য বিকলাঙ্গ করে দেওয়া হতো।

যশোর চৌগাছার ঘটনাটি সেই ধারাবাহিকতারই অংশ, তাই এটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা হচ্ছে। আইনজীবীরা মনে করছেন, এই মামলাটি কেবল দুই ব্যক্তির ওপর হামলার বিচার নয়—বরং বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে সামনে নিয়ে আসছে।

মানবাধিকার কর্মীদের দাবি, এ ধরনের মামলার সুষ্ঠু বিচার হলে ভবিষ্যতে রাষ্ট্রীয় নির্যাতনের সংস্কৃতি কমবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।