1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরের মনিহারে মাদকবিরোধী অভিযান হামিদপুরের দুই যুবকসহ ৪ জনের সাজা - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরের মনিহারে মাদকবিরোধী অভিযান হামিদপুরের দুই যুবকসহ ৪ জনের সাজা

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২০২ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরের মনিহার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চার যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অলোক কুমারের নেতৃত্বে মনিহার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক সেবনের দায়ে হাতেনাতে চার যুবককে আটক করা হয়। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আসিফ উদ্দীনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—হামিদপুর পশ্চিমপাড়ার শাকিমার রহমান (২২) ও একই গ্রামের ইয়াসিন (টিংকু) (২২)। তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বালিয়াডাঙ্গা এলাকার রবিউল ইসলামকে (২২) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।অপরদিকে হামিদপুর এলাকার বিপ্লব মোল্লা (২৩) কে ১০০ টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, যশোর শহরকে মাদকমুক্ত রাখতে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।