1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে কিশোরের আত্মহত্যা - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে কিশোরের আত্মহত্যা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২০৪ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি ||
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে অনলাইন জুয়ায় হেরে গিয়ে হৃদয় দেব (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে চুড়ামনকাটি বাজারে একটি ফার্মেসির ভেতর তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।নিহত হৃদয় দেব ওই গ্রামের ইজিবাইক চালক বাসুদেবের ছেলে। তিনি চুড়ামনকাটি বাজারে ইসমাইল হোসেন নামের এক ফার্মেসি মালিকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো আজকে হৃদয় নাস্তা করে দোকান খোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর বাজারের লোকজনের মাধ্যমে খবর পায় তার মরদেহ ফার্মেসির ভেতর গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে।দোকান মালিক ইসমাইল হোসেন জানান,প্রতিদিন হৃদয় সকাল বেলা দোকান খোলে। আজ এসে দেখি দোকানের শাটার বন্ধ। দরজা খুলে ভেতরে উঁকি দিতেই হৃদয়ের মরদেহ দেখতে পাই। আমার চিৎকারে আশেপাশের ব্যবসায়ীরা ছুটে আসেন।

হৃদয়ের বাবা বাসুদেব বলেন,“আমার ছেলে কিছুদিন ধরে অনলাইন জুয়ার আসক্তিতে ভুগছিল। বিভিন্ন সময়ে তাকে নিষেধ করলেও শোনেনি। ধারণা করছি, অনলাইনে জুয়ায় হেরে মানসিক চাপে পড়ে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তার এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।ঘটনার খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয়রা পুলিশ আসার আগেই মরদেহ নিচে নামিয়ে ফেলেছে। আমরা প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ ও সচেতনতা বৃদ্ধির দাবি উঠেছে স্থানীয়দের মাঝে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।