1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে আসছেন তারেক রহমান নিরাপত্তায় থাকছে ৫ শতাধিক পুলিশ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে আসছেন তারেক রহমান নিরাপত্তায় থাকছে ৫ শতাধিক পুলিশ

  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৯৭ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।আগামী ২ ফেব্রুয়ারি যশোরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন দুপুর ১২টায় যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

গণমাধ্যমের সামনে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে শুক্রবার রাতে জেলা বিএনপির উদ্যোগে পৃথক দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একটি সভায় জেলা বিএনপি অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন; অন্য সভায় উপস্থিত ছিলেন ধানের শীষের সাবেক প্রার্থীসহ বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এসব সভায় থেকে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জনসভায় প্রায় দেড় থেকে দুই লাখ নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে বলে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে জেলা জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, জনসভাকে কেন্দ্র করে ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তারা মাঠে নিয়োজিত থাকবেন।একই সঙ্গে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন ৬টি বিশেষ টিম মাঠে থাকবে, যার প্রতিটি টিমে ১০ জন করে সদস্য থাকবেন। এছাড়া সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করবেন ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করছেন।

তারেক রহমানের যশোর সফরের খবরে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যশোর সফর করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, এর পরপরই তারেক রহমানের এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। তিনি যশোরবাসীর জন্য কী বার্তা নিয়ে আসছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।