1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বসিত - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বসিত

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৯৩ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।আগামি কয়েকদিনের মধ্যে যশোরে আসছেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান—এমন ঘোষণায় যশোর জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। এ ঘোষনা দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর সদর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি তারেক রহমানের আগমনের বিষয়টি জানান। এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আপনাদের জন্য সুখবর আছে। কয়েকদিনের মধ্যেই আপনাদের প্রিয় নেতা যশোরে আসবেন।কি আপনারা জাবেন না তাকে দেখতে। এসময় নেতাকর্মীরা হ্যা বলেন। পরে তিনি বলেন গ্রামের ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌছে দেন। ” তবে তিনি নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। এই ঘোষণার পর থেকেই যশোর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। রাতে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখা যায়। সম্ভাব্যভাবে আগামী ২ ফেব্রুয়ারি তারেক রহমান যশোরে আসতে পারেন—এমন একটি সম্ভাবনাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আরও বেড়ে গেছে। অনেকেই তাদের প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় অধীর আগ্রহে দিন গুনছেন।

এ বিষয়ে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “২ ফেব্রুয়ারি তারেক রহমান আসবেন—এমন একটি খবর শোনা যাচ্ছে। তবে এখনো বিষয়টি নিশ্চিত নয়।” তিনি আরও জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে যশোর শহরের উপশহর ডিগ্রি কলেজ মাঠকে প্রাথমিকভাবে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হয়েছে।এদিকে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমান যশোরে আসবেন—তিনি কথা দিয়েছেন। তবে কবে আসবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।” তিনি আরও বলেন, “তারেক রহমানের যশোর সফরসংক্রান্ত সব তথ্য কেন্দ্রীয়ভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।”তারেক রহমানের সম্ভাব্য যশোর আগমনের খবরে শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতার আগমন ঘিরে যশোরে বড় ধরনের রাজনৈতিক সমাবেশ হতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তারেক রহমানের সম্ভাব্য যশোর সফরের খবরে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। সম্প্রতি যশোর ঘুরে গিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান।

তিনি যশোরবাসীর জন্য নানা প্রতিশ্রতি দিয়েছেন। তারেক রহমান কি দিবেন তা চলছে কৌতূহল। সব মিলিয়ে তারেক রহমানের যশোর সফরের খবরে বিএনপির রাজনীতিতে নতুন গতি ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।