1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে কচুয়ার শিশুকে ধর্ষণে অভিযুক্ত সোহাগ সরদারকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে কচুয়ার শিশুকে ধর্ষণে অভিযুক্ত সোহাগ সরদারকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫২ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে কচুয়ার আলোচিত ধর্ষক ও শিশু ধর্ষণকারী অভিযুক্ত সোহাগ সরদারকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দিয়েছেন স্থানীয় জনতা।এই ধর্ষণে ঘটনায় অভিযুক্ত সোহাগ সরদারকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ রোববার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোরের সামনে। এই সময় অংশ নেন রায়মানিক কচুয়ার সরদার পাড়ার স্থানীয় বাসিন্দা ও জনতা ।

মানববন্ধনে কর্মসূচিতে বক্তারা বলেন, ২০২৫ সালের ৪ ডিসেম্বর দুপুরে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মানিক গ্রামে নৃশংস ঘটনাটি ঘটে। ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আক্তার সরদারের ছোট ভাই সোহাগ সরদার শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। বক্তারা বলেন, ধর্ষকের কোনো দল নেই। অপরাধী যে দলেরই হোক না কেন, সে সমাজের শত্রু। তাকে রাজনৈতিক ছত্রছায়া থেকে মুক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

বক্তারা আরো বলেন, আগামী ৩ দিনের মধ্যে যদি মূল অভিযুক্ত সোহাগ সরদারকে গ্রেপ্তার করা না হয়, তবে থানা ঘেরাও এবং পুলিশ সুপার কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিশুটির মা সোনিয়া খাতুন, নানা তৌহিদুর রহমান, চাচা গোলাম কাদের, জাতীয় নাগরিক পার্টির যশোর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আশালতা আশা, জেলা ছাত্র শক্তির আহবায়ক খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, সদস্য সচিব আল হাসিব ও যুব শক্তির সংগঠক সায়মা সিদ্দিকা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।