1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে ক্যাফে নূর হোটেল এ বিরিয়ানি খেয়ে পাঁচজন অসুস্থ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে ক্যাফে নূর হোটেল এ বিরিয়ানি খেয়ে পাঁচজন অসুস্থ

  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০৮ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরে আরএন রোডে অবস্থিত ক্যাফে নুর হোটেলের পচা বিরিয়ানি খেয়ে ৫ জন অসুস্থ হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগী ও তাদের স্বজনরা হোটেলে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। পরে টাকা ফেরত দিতে বাধ্য হয় হোটেল কর্তৃপক্ষ।

জানা গেছে, যশোর সদর উপজেলার ফতেপুর নালিয়া এলাকার কয়েকজন বন্ধু ঈদ উপলক্ষে আড্ডার আয়োজন করেন। এসময় তারা রাত ১০টার দিকে ক্যাফে নুর হোটেল থেকে ২৪ প্যাকেট মুরগি ও খাসির বিরিয়ানি কিনে নিয়ে এলাকায় যান। পরে কেউ একসঙ্গে বসে খাওয়ার সময় এবং কেউ বাড়িতে নিয়ে খাওয়ার পরপরই অসুস্থতা দেখা দেয়। ভুক্তভোগীদের মধ্যে কয়েকজনের পেটে তীব্র ব্যথা ও বমি হয়।

পরিস্থিতি খারাপ হওয়ায় আয়োজকরা রাতেই হোটেলে গিয়ে বিষয়টি জানালে উত্তেজনা সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানায় এসময় হোটেলের মালিক বকুলকে ওই বিরিয়ানি খেতে দেওয়া হলে তিনি নিজেই খাবারটি নষ্ট বলে স্বীকার করেন। পরে বিক্ষুব্ধদের চাপে তিনি বিরিয়ানির টাকা ফেরত দেন এবং ভুল স্বীকার করেছেন। ভুক্তভোগী মনির হোসেন ও ইসমাইল হোসেন জানায়, খাবার নেওয়ার সময়ই এক কর্মচারী তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। পরে গ্রামে নিয়ে খাওয়ার পরপরই তাদের বমি শুরু হয় এবং গলায় অস্বস্তি দেখা দেয়। তারা এ ধরনের নিম্নমানের খাবার বিক্রির জন্য হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

হোটেল মালিক এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। স্থানীয় ব্যবসায়ীরা জানায়, এ ধরনের অভিযোগ নিয়ে প্রাই কাস্টমাররা এসে ঝামেলা করে।এছাড়া ওই প্রতিষ্ঠানের কর্মচারীদের বিরুদ্ধেও কাস্টমারদের সঙ্গে অশোভন আচরণের একাধিক অভিযোগ আছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।