1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে ক্রিকেটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার বিসিবি পরিচালক সুমিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে ক্রিকেটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার বিসিবি পরিচালক সুমিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৭২ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের শামস-উল-হদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক শান্তনু ইসলাম সুমিতের সঙ্গে স্থানীয় ক্রিকেটার ও সংগঠকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় যশোরের ক্রিকেটের বর্তমান অবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলার ক্রিকেট সংশ্লিষ্টদের সঙ্গে এটিই ছিল শান্তনু ইসলাম সুমিতের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। সভায় উপস্থিত ক্রিকেট সংগঠক ও খেলোয়াড়রা নবনির্বাচিত পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান এবং যশোরের ক্রিকেটের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।সভায় বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ইসলাম সুমিত বলেন, যশোরের সঙ্গে আমার ক্রিকেটীয় আবেগের সম্পর্ক রয়েছে। তৃণমূলের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে আমি কাজ করে যাব।এ সময় তিনি যশোরসহ এ অঞ্চলের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন এবং তরুণ খেলোয়াড়দের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে যশোরের সাবেক ও বর্তমান ক্রিকেটার, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, যশোরের ক্রিকেটের সার্বিক উন্নয়নে এ ধরনের মতবিনিময় কার্যক্রম অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।