1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে চেতনানাশক খাইয়ে রিকশা ছিনতাইয়ের চেষ্টা ধরা খেল হামিদপুরের মেয়ে মিষ্টি ও তার স্বামী - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে চেতনানাশক খাইয়ে রিকশা ছিনতাইয়ের চেষ্টা ধরা খেল হামিদপুরের মেয়ে মিষ্টি ও তার স্বামী

  • প্রকাশিত : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩১৭ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের কুয়াদা বাজারে এক স্বামী-স্ত্রী রিকশা ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন। আটককৃত দম্পতিরা হলেন যশোর শহরের বারান্দীপাড়া আমতলার মৃত জাফর আলীর ছেলে পারভেজ এবং বাউলিয়া হামিদপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের মেয়ে মিষ্টি ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কুয়াদা বাজারের পাশের একটি ধানক্ষেতে চিৎকারের শব্দ শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা সেখানে ছুটে যান। গিয়ে দেখেন, রিকশাচালক মিজানুর বিভ্রান্ত অবস্থায় কথা বলছেন এবং এক দম্পতি তাকে মারধর করে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ সময় স্থানীয়রা একত্র হয়ে স্বামী, স্ত্রী ও রিকশাচালককে ধরে বাজারে নিয়ে আসেন। পরে ধীরে ধীরে বেরিয়ে আসে ঘটনার আসল কাহিনী।রিকশাচালক মিজানুর জানান, শহর থেকে পারভেজ ও তার স্ত্রী তিন ঘণ্টার জন্য ৩০০ টাকায় রিকশা ভাড়া নেন। একপর্যায়ে তারা তাকে খাবারের মধ্যে চেতনা নাশক মিশিয়ে খাওয়ান। পরে তিনি অচেতন হয়ে পড়েন।

জ্ঞান ফেরার পর তারা তাকে মারধর করে চাকু ঠেকিয়ে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন তিনি চিৎকার শুরু করেন।এদিকে, খবর পেয়ে স্থানীয় জনতা ঘটনাস্থলে জড়ো হন এবং পারভেজকে উত্তম মাধ্যম দিয়ে যশোর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।এ বিষয়ে কোতোয়ালী থানার এএসআই কামাল হোসেন জানান, খবর পেয়ে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। তিনজনকেই উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।