1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে চোরাই ইজিবাইক নিয়ে দ্বন্দ্ব নারী ছুরিকাহত গ্রামপুলিশকে গণধোলাই - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে চোরাই ইজিবাইক নিয়ে দ্বন্দ্ব নারী ছুরিকাহত গ্রামপুলিশকে গণধোলাই

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে চোরাই ইজিবাইক কেনাবেচা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এক নারী ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এই ঘটনার জেরে ক্ষুব্ধ এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার হন এক গ্রামপুলিশ সদস্য। আহত নারী ও গ্রামপুলিশ সদস্য—উভয়েই বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকাল ছয়টার দিকে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে এই ঘটনা ঘটে।
আহত নারী হলেন কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা সোনিয়া (নাম পরিবর্তন করা হয়েছে) গণধোলাইয়ের শিকার গ্রামপুলিশ সদস্য হলেন আরবপুর ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাত আলী, যিনি মণ্ডলগাতি গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, একটি চোরাই ইজিবাইক কেনাবেচার বিষয় নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের মীমাংসার জন্য কৃষ্ণবাটি গ্রামের সোনিয়া গ্রামপুলিশ সদস্য জিন্নাত আলীকে কৃষ্ণবাটিতে ডেকে আনেন।

সেখানে কথোপকথনের একপর্যায়ে দু’পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা সৃষ্টি হয়।বাকবিতণ্ডার এক মুহূর্তে জিন্নাত আলী ক্ষিপ্ত হয়ে সোনিয়ার পায়ে ছুরিকাঘাত করেন। এই ঘটনা দেখে স্থানীয় লোকজন দ্রুত জড়ো হয়ে জিন্নাত আলীকে আটক করেন এবং তাকে গণধোলাই দেন। এতে জিন্নাত আলীও গুরুতর আহত হন।পরে উভয়পক্ষের আত্মীয়-স্বজন দ্রুত ঘটনাস্থল থেকে আহত সোনিয়া এবং জিন্নাত আলীকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।আহত জিন্নাত আলীর ছেলে জানান, সোনিয়ার ছেলে হৃদয় তার (জিন্নাতের) মাধ্যমে একটি ইজিবাইক একজনের কাছে বিক্রি করেছিলেন। পরে জানা যায়, ওই ইজিবাইকটি ছিল চোরাই। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

তিনি পাল্টা অভিযোগ করে বলেন, সকালে সোনিয়া তার বাবাকে ডেকে নিয়ে মারধর করেন।এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।তিনি আরও জানান, ছুরিকাঘাতে আহত নারীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।