মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরের ঘোপ ছাতিয়ানতলা এলাকায় গাছ কাটার সময় গাছ থেকে পড়ে কালাম হোসেন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত কালাম হোসেন যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের মৃত আব্দুল বারেক খাঁর ছেলে। তিনি পেশায় গাছ কাটা শ্রমিক ছিলেন।
জানা গেছে,ঘোপ ছাতিয়ানতলা এলাকায় গাছ কাটার কাজ করছিলেন কালাম হোসেন। কাজ করার একপর্যায়ে দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান যশোর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্রা মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।