1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে ছাত্রকে অমানবিক নির্যাতনকারী সেই মাদ্রাসা শিক্ষক কারাাগারে - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে ছাত্রকে অমানবিক নির্যাতনকারী সেই মাদ্রাসা শিক্ষক কারাাগারে

  • প্রকাশিত : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।যশোরে ক্লাসরুম থেকে ডেকে নিয়ে সাত বছরের শিশু শিক্ষার্থী রাইয়ানকে আছাড় মেরে হাত ভেঙে ফেলা সেই মাদ্রাসা শিক্ষককে আটকের পর কারাগারে পাঠিয়েছে আদালত। আটক শিক্ষক আবদুস সামি (২৭) শহরের চোপদারপাড়ার শেখ জালাল উদ্দিনের ছেলে এবং চাঁচড়া রেলগেট তেঁতুলতলা এলাকার তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদ্রাসার শিক্ষক।তিনি দুই শিশুকে দুই ঘণ্টা ধরে একটি কক্ষে হাত বেঁধে আটকে রেখে বেধড়ক মারধর করেন। যার সিসি ফুটেজ ভাইরাল হয়।

এ ঘটনায় শিশুটির বাবা রাসেল আহমেদ মামলায় উল্লেখ করেন, তার ছেলে রাইয়ান দুই বছর ধরে ওই মাদ্রাসার হিফয বিভাগে পড়ছে। গত ১১ নভেম্বর সকাল পৌনে ৯টার দিকে শিক্ষক আব্দুর রশিদ শ্রেণিকক্ষে পাঠদান করছিলেন। এ সময় আবদুস সামি এসে রাইয়ানকে ডেকে নিয়ে হঠাৎ তার হাত ধরে টেনে আছাড় মারেন। এতে সঙ্গে সঙ্গে শিশুটির একটি হাত ভেঙে যায়।শিশুটির চিকিৎসার বদলে তাকে চতুর্থ তলার একটি ঘরে নিয়ে হাত বেঁধে আটকে রাখা হয় এবং ব্যাডমিন্টন র‍্যাকেট দিয়ে নির্যাতন চালানো হয় প্রায় দুই ঘণ্টা। অবস্থার অবনতি হলে কর্তৃপক্ষ তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়। পরে পরিবারকে জানানো হয় খেলতে গিয়ে পড়ে গিয়ে তার হাত ভেঙেছে।হাসপাতালে গিয়ে প্রকৃত ঘটনা রাইয়ানের কাছ থেকেই জানতে পারেন পরিবার। ঘটনার ভিডিও ফুটেজও তাদের কাছে রয়েছে।রাসেল আহমেদ জানান, ঘটনার পর মাদ্রাসার প্রধান শিক্ষক সাইফুল ইসলামের দায়িত্বহীন আচরণের কারণেই তাকে মামলায় সহ-আসামি করা হয়েছে। প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই শিক্ষক সামি পালিয়ে যান। ১২ ও ১৩ নভেম্বর দুই দফা অভিভাবক–কর্তৃপক্ষ বৈঠকে বসেন। বিষয়টি ঢাকার পরিচালনা বোর্ডকেও জানানো হয়। পরে ১৪ নভেম্বর চাঁচড়া পুলিশ ফাঁড়িতে এক শালিসে শিশুর পরিবার ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে। মাদ্রাসা কর্তৃপক্ষ দশম শ্রেণি পর্যন্ত বিনা খরচে পড়ানোর প্রস্তাব দিলেও তা পরিবার প্রত্যাখ্যান করে।

শেষ পর্যন্ত সবার সিদ্ধান্তে অভিভাবকরা আইনি পথে এগোন এবং যশোর কোতোয়ালী থানায় মামলা করেন। অভিযুক্ত শিক্ষককে শালিসস্থল থেকে পুলিশে তুলে দেওয়া হয়। যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান, শনিবার বিকেলে শিক্ষক সামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।