মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।আজ সকাল ১০টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েতের নেতৃত্বে র্যালিতে অংশ নেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা।
এছাড়াও হাসপাতালের চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, ওয়ার্ড বয় ও অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৫০ থেকে ৫৫ জন কর্মসূচিতে অংশ নেন। তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বার্তা দেন।র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে হাসপাতালের ৩ নম্বর গেট দিয়ে বের হয়ে সামনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ১ নম্বর গেট দিয়ে হাসপাতাল চত্বরে প্রবেশ করে। পরে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয় সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা ব্যবস্থা নয়, জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ির আঙিনা, হাসপাতাল এলাকা ও আশপাশের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।