1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে তারেক রহমানের আগমন ঘিরে জেলা বিএনপির প্রস্তুতি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে জেলা বিএনপির প্রস্তুতি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৫ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে প্রথমবারের মতো সাংগঠনিক ও নির্বাচনী জনসভায় অংশ নিতে আগামীকাল যশোরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুর দেড়টায় হেলিকপ্টারে তিনি যশোরে পৌঁছাবেন। তার আগমনকে ঘিরে ইতিমধ্যে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

তারেক রহমানের এই নির্বাচনী সমাবেশ যশোরের স্মরণকালের বৃহত্তম জনসমাবেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা ও উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।অনিন্দ্য ইসলাম অমিত বলেন, তারেক রহমান সোমবার দুপুর দেড়টায় হেলিকপ্টারে যশোরে পৌঁছাবেন। জনসভায় তিনি যশোরসহ আশপাশের সাতটি জেলার ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং দেশ গঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।তিনি আরও বলেন, এবারই প্রথম কোনো রাজনৈতিক দল শহরের ভেতরে নয়, শহরের বাইরে গিয়ে জনসভা আয়োজন করছে। আমরা জনগণের জন্য রাজনীতি করি।

তাই শহরের মানুষ যেন ভোগান্তিতে না পড়েন—সেই চিন্তা থেকেই শহরের বাইরে সমাবেশের আয়োজন করা হয়েছে। এরপরও যদি সাধারণ মানুষের সামান্য কষ্ট হয়, সেজন্য আমরা আগেই ক্ষমা প্রার্থনা করছি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অমিত বলেন, মানুষের উপস্থিতি বাড়ানোর জন্য আমাদের কোনো নির্দিষ্ট টার্গেট নেই। যারা সমাবেশে আসবেন, তারা ভালোবাসা ও আবেগ থেকেই আসবেন। যশোরবাসীর জন্য আমাদের অনেক দাবি রয়েছে, যা লিখিত আকারে তারেক রহমানের কাছে তুলে ধরা হবে। বিশেষ করে ভবদাহ সমস্যার সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, বিএনপি নেতা হাজী আনিছুর রহমান মুকুলসহ দলীয় নেতৃবৃন্দসাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিতসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।