মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে নার্সারির ভেতরে গাঁজার গাছ চাষের অভিযোগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল এসআই রকি মন্ডলের নেতৃত্বে যশোর কোতোয়ালী মডেল থানার উত্তর ডহর সিংহা বিলচাচী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে স্থানীয় একটি নার্সারি থেকে মো. ডাবলু হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।পরে তার হেফাজত থেকে ১৬টি কাঁচা সবুজ গাঁজা গাছ উদ্ধার করা হয়।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।