মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরের কোতোয়ালি থানাধীন কদমতলা ঢাকা রোড এলাকায় কাঁচির আঘাতে আহত হয়েছেন ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আজিম বিশ্বাস (৩৮)।
আহত আজিম বিশ্বাস ঝুমঝুমপুর এলাকার মৃত আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।আহতের পরিবারের অভিযোগ,পারিবারিক বিরোধের জেরে তার চাচাতো ভাই আরিফ (৩২), ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতির জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে, নেশাগ্রস্ত অবস্থায় কাঁচি দিয়ে তার পিঠে ওপরের এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন।
ঘটনার বিষয়ে ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। নেশাগ্রস্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বিষয়টি দুঃখজনক উল্লেখ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।