1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে ফিরে ভালবাসায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে ফিরে ভালবাসায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

  • প্রকাশিত : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা যশোরে আগমনে গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) যশোর সার্কিট হাউসে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় তাকে বরণ করে নেওয়া হয়।

এরপর বেলা সাড়ে ১১টায় প্রতিমন্ত্রী যশোর সার্কিট হাউসে পৌঁছালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। পরে তিনি সার্কিট হাউস হল রুমে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।

উল্লেখ্য, অনিন্দ্য ইসলাম অমিতের বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামও চারবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাবার পথ ধরে এবারই মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন অমিত। গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে বিএনপি সরকার গঠন করলে তাকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের এই ভালোবাসা ও আস্থা তার আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি এলাকার উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনিন্দ্য ইসলাম অমিতের এই দুই দিনের সরকারি সফরে শুক্রবার বিকাল তিনটায় জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এরপর ওলামাদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে অংশ নিবেন। আগামিকাল শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় যোগদান, দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় পরে বিকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে যোগদান করবেন।এছাড়াও আগামীকাল শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।নতুন প্রতিমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত যশোরবাসী আশা প্রকাশ করেন, তার হাত ধরে এ অঞ্চলের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।

নেতাকর্মীরা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।