1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে মধ্যরাতে আরএন রোড এলাকায় পূর্ব শত্রুতার জেরে ২ যুবককে কুপিয়ে জখম - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে মধ্যরাতে আরএন রোড এলাকায় পূর্ব শত্রুতার জেরে ২ যুবককে কুপিয়ে জখম

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১০৯ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরে পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে গাছি দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। সোমবার দিবাগত রাত সাড়ে১২টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন আরএন রোড জোড়াকুটির এলাকায় খোরশেদ আলম ডাক্তারের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আরএন রোড এলাকার সোহাগ হোসেন (৩৮) ও বাবু (২৮)। সোহাগ ওই এলাকার হারুন খানের ছেলে এবং বাবু আজিজের ছেলে। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ও স্থানীয় সূত্রে জানাগেছে,হামলাকারীরা হলেন বিলপাড়া এলাকার নিপু (৩২) ও আকবরের মোড় এলাকার ডুবা (২৫)। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাতে সোহাগ ও বাবু আরএন রোড এলাকা দিয়ে যাওয়ার সময় নিপু ও ডুবা ধারালো গাছি দা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুজনেরই বাম হাতের কব্জির ওপরে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত গুরুতর, তবে তারা বর্তমানে আশঙ্কামুক্ত।এদিকে মধ্যরাতে জনবহুল এলাকায় এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের আটকে অভিযান শুরু হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।