মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলার চুরমনকাটি ইউনিয়নের আব্দুলপুর বাজার এলাকায় বিশ্ববিদ্যালয় বাসের সঙ্গে মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এই দুর্ঘটনায় খোকন (৫০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।নিহত হাফিজুর রহমান যশোরের চৌগাছা উপজেলার মাটচাকলা গ্রামের জামাত আলীর ছেলে। আহত খোকন একই গ্রামের বাসিন্দা এবং খায়রুল ইসলামের ছেলে।পুলিশও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হাফিজুর রহমান ও খোকন একটি মোটরভ্যানে করে যশোরের দিকে আসছিলেন। ভ্যানটি আব্দুলপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ভ্যানে থাকা দুজনেই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত খোকনের অবস্থা আশঙ্কা জনক। তাকে হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ম
রদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বাসটি আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।