1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে রেলগেট এলাকার অস্ত্র মামলার শীর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল গ্রেফতার - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে রেলগেট এলাকার অস্ত্র মামলার শীর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৫১ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মোঃ কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুলকে (৪৭) একটি অস্ত্র মামলায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। যশোর শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কামরুল যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার আঃ আজিজের ছেলে। পুলিশের দাবি, তিনি যশোর ও আশপাশ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের মূল হোতা। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ মোট ২০টি মামলা রয়েছে।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি অস্ত্র মামলার তদন্তভার গ্রহণ করেন জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মোঃ সালাউদ্দিন খান। তদন্ত চলাকালীন গত ৮ এপ্রিল খালিদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিন ফেরদৌস নামের দুই আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে ওই দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকার করে জবানবন্দী দেন। জবানবন্দীতে তারা উল্লেখ করেন, ওই মামলায় জব্দকৃত একটি ৭.৬৫ বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি কেনাবেচার সঙ্গে খোঁড়া কামরুল সরাসরি জড়িত।

স্বীকারোক্তিমূলক জবানবন্দীর সূত্র ধরে যশোর জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল যশোর কোতয়ালী মডেল থানাধীন মিশনপাড়া এলাকার ‘বিটিএস শখের কুঠির’ ভবনের নিচ তলায় অভিযান চালায়। সেখান থেকেই পলাতক আসামি কামরুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ডিবি পুলিশ জানায়, খোঁড়া কামরুল যশোর শহর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অস্ত্রের জোগান দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে থাকা ২০টি মামলার মধ্যে ১টি হত্যা মামলা, ৬টি অস্ত্র মামলা, ৪টি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা, ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলা, ১টি মাদক মামলা এবং চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধের ৭টি মামলা রয়েছে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।