1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন খুনিদের দ্রুত বিচারের দাবি - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন খুনিদের দ্রুত বিচারের দাবি

  • প্রকাশিত : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি।।গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাই টি যশোর জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়ে যশোর কোতয়ালী মডেল থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এই সময় মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যশোর জেলা শাখাসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর জেলা শাখার সভাপতি ও এশিয়ান টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি নাসিম রেজা নাসির, সিনিয়র সহ-সভাপতি ও প্রতিদিনের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক আমের আলী, আমিরুল ইসলাম, ফুলতলা প্রতিদিনের ওবায়দুল্লাহ, সহঃ সম্পাদক ও দৈনিক জবাবদিহির মনিরামপুর প্রতিনিধি জাহিদ হোসেন,এ ছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন দেশ বুলেটিন ই-কাগজ ও গ্রামীন টিভি নিউজ যশোর জেলা প্রতিনিধি মোঃ জুম্মান হোসেন, প্রজন্ম একাত্তরের শাহাজাহান শাকিল, বাঘারপাড়া শাখার সভাপতি ও প্রতিদিনের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ইমাম হোসেন, লোকসমাচার ডটকমের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী জিন্নাহ, দৈনিক সত্যপাঠের নিজস্ব প্রতিবেদক এস এন মোস্তাইন, সোনালী খবরের নিজস্ব প্রতিবেদক খন্দকার জালাল উদ্দিন, সাপ্তাহিক স্মৃতির ভিটাবল্যার প্রতিনিধি গোলাম রসুল, এসবি নিউজ পোর্টালের এম এন আশরাফ শুভ, দৈনিক বর্তমান কথার আতিকুজ্জামান মানিক, ফুলতলা প্রতিদিনের নুরুজ্জামান আসাদ, মেহেদী হাসান ফারুক, প্রতিদিনের কণ্ঠের ইকরামুল হক ও লোকসমাচার ডটকমের সুজন বিশ্বাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আরো বলেন,সাংবাদিক তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুন্যালের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিক এ ধরনের নৃশংসতার শিকার না হন।বক্তারা আরও বলেন,সাংবাদিক তুহিনকে হত্যার মাধ্যমে মুক্ত সাংবাদিকতার কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।দেশের দুষ্কৃতিকারী,পাতি নেতা, চাঁদাবাজ ও রাজনৈতিক মতাদর্শ সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। যাদের ছত্রছায়ায় এরকম ঘটনা সংঘঠিত হচ্ছে তাদেরকেও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নেমে আসবে।যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিচার দ্রুত সম্পন্ন করে ফাঁসি কার্যকর করতে হবে।

যারা এখনো গ্রেফতার হয় নাই তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে।একটি স্বাধীন গণতন্ত্র দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে মুক্ত গণতন্ত্র চর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও সুষ্ঠু সাংবাদিকতা চরম হুমকির সংকটে পড়বে। তাই গণমাধ্যমের স্বাধীনতা অটুট রাখতে হলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।