1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে ৬ আসনের ৫টিতে জামায়াত ইসলামীর বিজয় - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে ৬ আসনের ৫টিতে জামায়াত ইসলামীর বিজয়

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।উৎসবমুখর পরিবেশে যশোরে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বাদে এজেলায় ভোটের পরিবেশ ছিলো শান্তিপূর্ণ। সকাল সাড়ে ৭ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।

এই জেলার ছয়টি সংসদীয় আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে দাড়িপাল্লা প্রতীকের (জামায়াতে ইসলামী সমর্থিত) প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে একমাত্র যশোর–৩ আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী জয় লাভ করেছেন।নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জেলার সবকটি আসনের শতভাগ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে।

যশোর–১ (শার্শা) আসনে ১০২ কেন্দ্রের ফলাফলে দাড়িপাল্লা প্রতীকের মাওলানা আজিজুর রহমান মোট ১ লাখ ১৯ হাজার ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯৩ হাজার ৫৪২ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ২,১৪০ এবং ‘না’ ২০৮ ভোট।যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে ১৭৫ কেন্দ্রের ফলাফলে দাড়িপাল্লার ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ১ লাখ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে জয়ী হন। ধানের শীষের সাবিরা সুলতানা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩২২ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ৪,২৭৬ এবং ‘না’ ৭০১ ভোট পড়ে।

যশোর–৩ (সদর) আসনে ১৯০ কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের অনিন্দ্য ইসলাম অমিত ১ লাখ ৯৯ হাজার ৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লার আব্দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৪৫৯ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ৪,০৮২ ও ‘না’ ৭০৫ ভোট।

যশোর–৪ (বাঘারপাড়া–অভয়নগর-বসুন্দিয়া ইউনিয়ন) আসনে ১৪৮ কেন্দ্রের ফলাফলে দাড়িপাল্লার গোলাম রছুল ১ লাখ ৭৭ হাজার ৫৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ধানের শীষের মতিয়ার রহমান ফারাজী পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ১৭২ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ২,৮৬০ এবং ‘না’ ৪৪৬ ভোট।

যশোর–৫ (মনিরামপুর) আসনে ১২৮ কেন্দ্রের ফলাফলে দাড়িপাল্লার গাজী এনামুল হক ১ লাখ ৩২ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। কলস প্রতীকের (বিএনপি বিদ্রোহী) শহিদ ইকবাল পেয়েছেন ৮৫ হাজার ৫১৭ ভোট এবং ধানের শীষের রশিদ আহমদ পেয়েছেন ৫৫ হাজার ৪১৯ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ৩,০৭১ ও ‘না’ ৪৮৪ ভোট পড়ে।যশোর–৬ (কেশবপুর) আসনে ৮১ কেন্দ্রের ফলাফলে দাড়িপাল্লার মুক্তার আলী ৯২ হাজার ২৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ধানের শীষের আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ৯৭৯ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ১,৬৪৩ এবং ‘না’ ৪১২ ভোট।

জেলার ছয়টি আসনের দল মধ্যে পাঁচটিতে জয় পেয়ে জামায়াত সমর্থিত প্রার্থীরা শক্ত অবস্থান নিশ্চিত করেছে। অন্যদিকে যশোর–৩ আসনে জয়লাভের মাধ্যমে বিএনপি একটি আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।