1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর ঝিকরগাছায় যুবককে কুপিয়ে হত্যা বাঁশবাগান থেকে লাশ উদ্ধার - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোর ঝিকরগাছায় যুবককে কুপিয়ে হত্যা বাঁশবাগান থেকে লাশ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৬ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২১ মে) ভোরে যশোর ঝিকরগাছা পৌর সদরের কীর্তিপুর গ্রামে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন একটি বাঁশবাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আবু হুরাইরা মিম কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে। তিনি পেশায় সাবেক ইজিবাইক চালক ও বর্তমানে বেকার ছিলেন বলে জানা গেছে। মিমের ২১ দিন বয়সী এক শিশুসহ দুটি কন্যাসন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের নিচে নয়ন ঝিল সংলগ্ন একটি বাঁশবাগানে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ সকালের দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।নিহতের পরিবারের ধারণা, মিমকে অন্য কোনো স্থানে মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পরে অপরাধ ঢাকতে খুনিরা লাশটি এখানে এনে ফেলে রেখে যায়।নিহতের মামাতো ভাই মারুফ প্রথম আলোকে বলেন,মিমদের কারো সাথে কোনো শত্রুতা ছিল না। কেন বা কারা তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করল, আমরা কিছুই বুঝতে পারছি না। ভোরে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওর লাশ দেখতে পাই। যশোর ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আটকে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।